ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৫-০৫
  • ৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঈদ উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার প্রায় ছয় হাজার কর্মহীন ও হতদরিদ্রদের জন্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা বারোটায় নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল তাঁর দপ্তরে জনপ্রতি ৫০০ টাকা করে বিতরণের জন্যে নিজস্ব তহবিলের নগদ ৩০ লাখ টাকা দুইটি উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার দলীয় নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু প্রমুখ।
নাটোর-২(নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল বাসস’কে বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি ও ঈদকে বিবেচনা করে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার জিআর (ক্যাশ) ও ভিজিএফ (নগদ) প্রদান করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রাপ্ত তালিকার বাইরে থাকা অসহায় ব্যক্তি বিবেচনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, পৌরসভার মেয়র ও কাউন্সিলরসহ দলীয় নেতৃবৃন্দ সমন্বিতভাবে তৃণমূলে এ সহায়তা বিতরণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat