ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৫-০৫
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৫০ থেকে ১০০ বছরের জন্য মাস্টার প্ল্যান করা হচ্ছে।আজ বুধবার শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এক সভায় এ তথ্য জানা যায়।
সভায় এই সময়সীমা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুরাতন ভবনসমূহ ভেঙ্গে নতুন ভবন নির্মাণ, বহুতল ভবন নির্মাণ, প্রয়োজনীয় নতুন নতুন ভবন ও স্থাপনা সমূহ নির্মাণসহ বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান, সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন বিএসএমএমইউ উপাচার্য।এদিকে বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকের কেন্দ্রীয় লাইব্রেরী পরিদর্শন করেন এবং কেন্দ্রীয় লাইব্রেরী কমিটির সাথে একটি সভায় মিলিত হন উপাচার্য। তিনি পরিদর্শনকালে বলেন, কেন্দ্রীয় লাইব্রেরীর সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের লাইব্রেরীর সাথে সংযোগ স্থাপন করে সমন্বিতভাবে কাজ করতে হবে। ছাত্র ও শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় সহায়ক সফটওয়ারের ব্যবস্থা করা, উন্নতমানের আর্কাইভ তৈরি, মেডিক্যাল শিক্ষা বিষয়ক প্রয়োজনীয় বই সমূহ সংগ্রহ করা ইত্যাদির মাধ্যমে এই লাইব্রেরীকে আরো উন্নত করা হবে। অন্যদিকে,বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের এই লাইব্রেরীকে যথাযথ ব্যবহারের মাধ্যমে তাদের জ্ঞানের ভান্ডার ও চিকিৎসা বিষয়ক গবেষণা কর্মকে সমৃদ্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat