ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৫-১৯
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী উপ-সচিব আবুল খায়ের মোহাম্মদ মারুফ হাসানের পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া আজ উপসচিব মারুফ হাসানের স্ত্রী ফাতেমা নাহারীন নীরা এবং মাতা মাহফুজা আক্তার বানুর নামে এই অর্থের দুটি আলাদা পারিবারিক সঞ্চয়পত্র হস্তান্তর করেন।
ফাতেমা নাহারীন নীরা তার নামে দেয়া ২০ লক্ষ টাকার এবং মাহফুজা আক্তার বানুর নামে দেয়া ৫ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয় পত্র দুটি গ্রহণ করেন।
প্রয়াত উপসচিব মারুফ হাসানের গৃহিণী স্ত্রী, ছোট দুই সন্তান এবং বৃদ্ধা মায়ের পারিবারিক ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান হিসেবে পারিবারিক সঞ্চয় পত্র দেয়া হয়।
বিসিএস ২২ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মারুফ হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat