ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৫-২০
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা সদরের ইমামপাড়া এলাকা থেকে উদ্ধারকৃত বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে আজ পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে লজ্জাবতী বানরটিকে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি বন কর্মকর্তা ময়নুল হক।
বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১১টার দিকে বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক ইমামপাড়া এলাকায় একটি বাড়ির আঙ্গিনা বিরল প্রজাতির থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।
পরে লজ্জাবতী বানরটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের মাধ্যমে বন বিভাগের কর্মকর্তা ময়নুল হকের কাছে রাতেই হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মিরা রাতে বানরটিকে তাদের হেফাজতে রাখেন।
পরে, আজ বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের নির্দেশে উপজেলা সদর থেকে প্রায় ৩০কিলোমিটার দূরে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে লজ্জাবতী বানরটিকে অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat