ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ২৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।  
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মকা- এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও সংকটের হালনাগাদ তথ্য এবং তা মোকাবেলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপসহ নানাবিধ বিষয়ে আলোচনা করেন। 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটি বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। 
মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে বলেন, জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি এক অসাধারণ অর্জন। তিনি এ উপলক্ষে সকল কর্মকা-ের সফলতা কামনা করেন। 
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat