ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৪
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়া মঙ্গলবার স্বল্পপাল্লার দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সিউল এ কথা জানিয়েছে।
পিয়ংইয়ং গত তিন দিনে দ্বিতীয় দফায় এবং গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড়ো যৌথ মহড়া শুরুর পর প্রথমবারের মতো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, আমাদের সামরিক বাহিনী দক্ষিণ হোয়াংহাই প্রদেশের জঙ্গিয়ন থেকে পূর্ব সাগরে উৎক্ষেপিত স্বল্পপাল্লার দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, অতিরিক্ত উৎক্ষেপণ প্রস্তুতির জন্যে আমাদের সেনাবাহিনী নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।  
এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড়ো যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
এর আগে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, এ ধরনের মহড়াকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখতে পারে।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া একের পর এক পরমাণু পরীক্ষা চালিয়ে আসছে। এ হুমকি মোকাবেলায় ওয়াশিংটন ও সিউল তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করেছে।
মিত্র দু’দেশ জানিয়েছে, ‘ফ্রিডম শিল্ড’ নামের এ মহড়া অন্তত ১০ দিন চলবে। উত্তর কোরিয়ার দ্বিগুণ আগ্রাসনের মুখে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলাই তাদের এ মহড়ার লক্ষ্য।
যদিও এ ধরনের সকল মহড়াতেই উত্তর কোরিয়া ক্ষুব্ধ হচ্ছে। তারা একে আক্রমণের পূর্ব প্রস্ততি হিসেবে দেখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat