ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-২১
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১০টায় জেলার প্রত্যন্ত অঞ্চল ঢেঙ্গাপাড়া গ্রামে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ”জাকস ফাউন্ডেশন” পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় নিরাপদ উচ্চ মূল্যের সবজি ( বীট রুট) উৎপাদন ও প্রদর্শনী বিষয়ে ওই কৃষক মাঠ দিবসের আয়োজন করে। জাকস ফাউন্ডেশনের উপ পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষক মাঠ দিবসে ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ শীর্ষক ভ্যালু চেইন নিয়ে  নানা বিষয় তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জাকস ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক মো: রুহুল আমিন, সহকারী সমন্বয়কারী সিদ্দিকুল বাশার, ধলাহার-১ এর শাখা ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান, ভ্যালু চেইন প্রকল্পের ফ্যাসিলিটেটর মেহেদুল হাসান , সহকারী ফ্যাসিলিটেটর সুরুজ্জামান ও কৃষক সোনা মিয়া প্রমূখ।  পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্যান্সার প্রতিরোধে বীটের জুস অত্যন্ত উপকারী। হাড় মজবুত ও দৃষ্টিশক্তির উন্নয়নসহ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়াও শরীরের রক্ত স্বল্পতা দূর করতে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বীট রুট সবজি। বীট রুট চাষি সোনা মিয়া জানান,  ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন প্রকল্পের আওতায় মাটি পরীক্ষার মাধ্যমে জৈব্য সার হিসেবে কেঁচো সার ব্যবহার ও পোকা মাকড় দমনে হলুদ ফাঁদ, ট্রাইকোডার্মা ফাঁদ প্রযুক্তি ব্যবহার করে ১০ শতাংশ জমিতে এবার প্রথম বীটরুট সবজি চাষ করেছি। এতে উৎপাদন খরচ কম হওয়ায় তুলনামূলক লাভ বেশি হয়েছে। ইতোমধ্যে ৩২০ কেজি বীটরুট ১৬ হাজার টাকা বিক্রি করেছেন এবং জমিকে এখনও ৭/৮ মণ বীটরুট রয়েছে যা প্রায় ত্রিশ হাজার টাকার মতো বিক্রি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নিরাপদ সবজি উৎপাদনে  প্রত্যন্ত গ্রামাঞ্চলে কৃষকদের  কারিগরি সহায়তা  ও ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানান, জাকস ফাউন্ডেশনের উপ পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat