ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৫
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, কাজী জাফরুল্লাহ চৌধুরী, আবুল হাসনাত আবদুল্লাহ, ডা. দীপু মনি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকেই।

বন্দরনগরীর পাঁচলাইশ, চান্দগাঁও, মোহরা, ষোলশহর এবং বোয়ালখালী উপজেলা নিয়ে চট্টগ্রাম-৮ সংসদীয় আসন গঠিত। বিগত কয়েক দশক ধরে এই আসনে বোয়ালখালীর বাসিন্দা রাজনীতিবিদরা নির্বাচিত হয়েছেন।

গত ৫ ফেব্রুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। এক বছরের বেশি সময় ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।

এর আগের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের ‍মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে মোছলেম উদ্দিন সংসদ সদস্য হন।

এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্রের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম গত সোমবার থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২৫ জন আবেদন জমা দেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat