ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ২৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ দুইশ’ অসহায় পরিবারের মাঝে বসতবাড়ি নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগী পরিবারের মাঝে ঢেউটিন এবং চেক হস্তান্তর করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা নিয়ে সবসময় অসহায় মানুষের পাশে থাকেন। তিনি দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এ লক্ষ্য অর্জনে আমরা এবং দেশের সকল মানুষ প্রধানমন্ত্রীর সাথে থাকবো এবং দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করবো।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী ও কামরুন্নাহার কাজল।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সংসদীয় আসনে তাঁর অনুকূলে অসহায় পরিবারের বসতবাড়ি নির্মাণে এক বান্ডিল ঢেউটিনের সাথে তিন হাজার টাকা করে বরাদ্দ প্রদান করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat