ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ২৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় বুড়াগৌরাঙ্গ নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছে। এর মধ্যে বর রাব্বি হাওলাদার এবং বরের আরও তিনজন আত্মীয় রয়েছে। শনিবার দুপুর ১টা পর্যন্ত ২য় দিনের মত  উদ্ধার অভিযান চলছে। পটুয়াখালী এবং বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী টিম উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এর আগে শুক্রবার রাতে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম লিপি আক্তার (৩২)। তিনি বরের ফুফু।  
স্থানীয়রা জানিয়েছেন, রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয় কয়েকদিন আগে। পরে বিয়ের অনুষ্ঠান শেষে শুক্রবার বিকেলে নববধূ সুমাইয়াসহ ১৪ থেকে ১৫ জন আত্মীয়স্বজনকে নিয়ে ট্রলারে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ কালোবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিক কয়েকজনকে উদ্ধার করলেও বরসহ চারজনকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজের মধ্যে রয়েছে- বরের মা সেলিমা আক্তার(৪০), উত্তর রনগোপালদি এলাকার ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫) ও উত্তর চর শাহজালাল এলাকার বেলাল মুন্সির মেয়ে মানসুরা (৮), মারিয়া (৪)। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।  
উদ্ধার অভিযান সম্পর্কে পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ আলম বলেন, কয়েকটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat