ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ১৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ সে দেশের চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্যারেডের অভিবাদন গ্রহণ ও মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেছেন।
তিনি তাঁর তৃতীয় দিনের সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন শেষে  গণমাধ্যম ব্যক্তিবর্গের সঙ্গে  মতবিনিময় করেন এবং  বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 
পরে  তিনি প্রধান অতিথির সম্মানে আয়োজিত ডিনারে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন পদবীর সামরিক ও অসামরিক কর্মকর্তাগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারত সফরের প্রথম দিনে  সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় যুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেনারেল শফিউদ্দিন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে-এর সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ বিরোধী পারস্পরিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতের আগে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে ভারতীয় সশস্ত্র বাহিনীর পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়। 
পরবর্তীতে জেনারেল শফিউদ্দিন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার,  ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, প্রতিরক্ষা সচিব এবং পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 
এসময় ডিপার্টমেন্ট অফ ডিফেন্স প্রোডাকশন (ডিডিপি) ও আর্মি ডিজাইন ব্যুরোর ভারতীয় দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ইকো-সিস্টেম সম্পর্কে তাঁকে ব্রিফিং প্রদান করা হয়। 
এছাড়াও সফরকালে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণ সহযোগিতার জন্য সেন্টার ফর ইউনাইটেড নেশনস পিসকিপিং (সিইউএনপিকে), ভারত এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিপসট)’র মধ্যে একটি  ‘বাস্তবায়ন ব্যবস্থা’ স্বাক্ষরিত হয়।
সফরের দ্বিতীয়  দিনে ভারতের চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আয়োজিত ব্যান্ড সিমফনি উপভোগ এবং নৈশভোজে অংশগ্রহণ করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বুধবার ভারত সফরে যান। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামীকাল রোববার ভারত থেকে দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat