ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ৩৪৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিউনিসিয়ার বিখ্যাত সিনাগগে মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তার চালানো বন্দুক হামলায় ইহুদিদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া দুই উপাসক এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, জেরবা দ্বীপের ঘরিবা সিনাগগে এ হামলায় আরো চার দর্শনার্থী এবং  পাঁচ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। পরে সেখানে পাল্টা অভিযানে হামলাকারীও নিহত হয়।
এক বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত দুই উপাসকের পরিচয় পেয়েছে। তাদের একজন তিউনিয়ার নাগরিক। তার বয়স ৩০ বছর। অপরজন ফরাসি নাগরিক। তার বয়স ৪২ বছর। কিন্তু মন্ত্রণালয় তাদের নাম প্রকাশ করেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারী প্রথমে একজন সহকর্মীকে গুলি করে হত্যা করে এবং তার অস্ত্র নেওয়ার পর এ হামলা চালানো হয়।
সহকর্মীর অস্ত্র নেওয়ার পর সে আফ্রিকার প্রাচীনতম বিখ্যাত স্থান ঘরিবা সিনাগগে যান। ইহুদিদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে সেখানে শত শত মানুষ জড়ো হয়েছিল। অনুষ্ঠানটি মঙ্গলবার রাতে শেষ হওয়ার কথা ছিল।
এরআগে ২০০২ সালে সিনাগগে লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ২১ জন নিহত হয়েছিল।
এই বন্দুক হামলাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা থেকে বিরত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এই কাপুরুষোচিত হামলার উদ্দেশ্য জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।’
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সিনাগগে গুলির শব্দে সেখানে উপস্থিত শত শত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়।
আয়োজকরা জানান,  এ বছর ঘরিবার ওই অনুষ্ঠানে ইহুদি ধর্মের পাঁচ হাজারেরও বেশি অনুসারী অংশগ্রহণ করেন। আর এদের বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat