ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৮১৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইকুয়েডরে একটি রাষ্ট্রীয় তেল কোম্পানির পাইপলাইন বুধবার আঘাতপ্রাপ্ত হলে আমাজন অববাহিকায় একটি নদীতে তেল ছড়িয়ে পড়ে দুষণ সৃষ্টি করেছে। নাশকতার কারণে এ ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় কোম্পানি পেট্রোইকুয়েডর এ কথা জানায়।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, পূর্বে লাগো অ্যাগ্রিওর উপকণ্ঠে নদীর কাছে ট্রান্স-ইকুয়েডরিয়ান পাইপলাইন সিস্টেমে (এসওটিই) নাশকতার করণে পাইপলাইন ছিদ্র হয়ে অপরিশোধিত তেল নির্গত হচ্ছে। তবে কি পরিমাণ তেল নির্গত হচ্ছে এবং কিভাবে এই নাশকতা চালানো হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। খবর এএফপি’র।
পেট্রোইকুয়েডর বলেছে, জরুরিভাবে এটি নিয়ন্ত্রন করা হয়েছে, সাময়িকভাবে এর কার্যক্রম স্থগিত এবং ছড়িয়ে পড়া তেল উদ্ধার ও পরিচ্ছন্নতার জন্য কর্মীদের নিয়োগ করা হয়েছে।  
টুইটারে প্রকাশিত ছবিতে তেল পানিতে মিলে যওয়া ঠেকাতে কোম্পানির কর্মীদের নদীর তীরে বাঁধ দিতে এবং নদীতে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নিতে দেখা গেছে।  
ইকুয়েডরীয় আমাজনের আদিবাসী জাতীয়তাবাদীদের কনফেডারেশন টুইটারে বলেছে, সুকুম্বিউস প্রদেশে তেল কোনেজো নদীতে মিশে নতুন পরিবেশগত বিপর্যয় বয়ে এনেছে।
কনফেডারেশনের একটি ভিডিও অনুসারে, সুকুম্বিওসের রাজধানী লাগো অ্যাগ্রিও  থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নদীর ¯্রােতের সাথে একটি কালো ও তৈলাক্ত  রেখা নদীর ¯্রােতে কম্পমান দেখা গেছে।
আদিবাসীদের অধিকারের সমর্থক মার্কিন এনজিও অ্যামাজন ফ্রন্টলাইনস-এর টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে প্রচন্ড চাপে পাইপলাইন থেকে প্রবল বেগে তেল বের হয়ে ভূমি ও পানি দূষিত হতে দেখা গেছে।
এনজিওটি আরো বলেছে, ইকুয়েডরের আমাজনে খুব ঘন ঘন এ ধরনের ঘটনা ঘটছে, এসব ঘটনা আদিবাসী সম্প্রদায়ের জীবন ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব ফেলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat