ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৪৫৯৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান সপ্তাহান্তে অনুষ্ঠেয় দেশটির গুরুত্বপূর্ণ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে শুক্রবার রক্ষা করেছেন। খবর এএফপি’র।
এ নির্বাচনে এরদোগানের ধর্মনিরপেক্ষ প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লু বৃহস্পতিবার রাশিয়ার অজ্ঞাতনামা খেলোয়াড়দের বিরুদ্ধে রোববারের ভোটের ফলাফলকে প্রভাবিত করার লক্ষ্যে ‘বড় ধরনের জালিয়াতি’ এবং বিভিন্ন বিভ্রান্তি ছড়ানোর জন্য দায়ী করেছেন।
এদিকে ক্রেমলিন তাদের বিরুদ্ধে উত্থাপিত এমন অভিযোগ ‘দৃঢ়ভাবে’ প্রত্যাখ্যান করেছে এবং এরদোগান শুক্রবার টেলিভিশন প্রচারাভিযানে পুতিনের পক্ষে দাঁড়িয়েছেন।এরদোগান বলেন, ‘মি. কামাল রাশিয়ার প্রেসিডেন্ট মি. পুতিনকে আক্রমণ করে কথা বলেছেন। আপনি যদি পুতিনকে আক্রমণ করেন, তাহলে আমি এটাকে ঠিক বলবো না বা আমি তা মেনে নেব না।’তিনি বলেন, ‘রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক যুক্তরাষ্ট্রের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।’ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সময় এরদোগান পুতিনের সাথে ভাল কাজের সম্পর্ক বজায় রেখেছেন।তুরস্ক রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে মস্কোর দেওয়া ছাড় থেকে উপকৃত হয়েছে এবং তারা ক্রেমলিনের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে নিতে অস্বীকার করেছে।উল্লেখ্য, তুরস্কের আসন্ন নির্বাচন নিয়ে চালানো বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে, এরদোগানকে তার ধর্মনিরপেক্ষ বিরোদী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখী হতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat