ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৬১০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ অভিবাসন সংস্থার প্রধান হিসেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান অ্যান্তোনিও ভিটোরিনোকে ‘সর্বসম্মতভাবে’ সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইইউ’র শীর্ষ কূটনীতিক এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পর্তুগালের সাবেক মন্ত্রী আইওএম’র মহাপরিচালক অ্যান্তোনিও ভিটোরিনো আগামী সপ্তাহের নির্বাচনে তার আমেরিকান ডেপুটি অ্যামি পোপের চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছেন।
এ ব্লকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, ‘ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতভাবে অ্যান্তোনিও ভিটোরিনোর প্রার্থীতাকে সমর্থন দিতে সম্মত হয়েছে।’
ভিটোরিনো ২০১৮ সালে আইওএমের দায়িত্ব গ্রহণ করেন এবং এর মধ্যদিয়ে সংস্থাটিতে কয়েক দশক ধরে থাকা মার্কিন নেতৃত্বের অবসান ঘটে। তিনি ১৯৯০’র দশকের মাঝামাঝি পর্তুগালের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
শীর্ষ পদের জন্য পোপের প্রতিদ্বন্দ্বীতা জাতিসংঘের সংস্থাটিকে একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে।
পোপ জোর দিয়ে বলেছেন যে, তার ৬৬ বছর বয়সী বসের বিপক্ষে লড়াই করার তার সিদ্ধান্ত ওয়াশিংটনের দায়িত্ব ফিরে পাওয়ার ব্যাপার নয়।
তিনি আরো বলেন, তিনি এ পদে একেবারে আন্তরিকভাবে দায়িত্ব পালনের ইচ্ছা নিয়ে আসবেন।
এ পদে তার প্রতিদ্বন্দ্বীতাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোরালোভাবে সমর্থন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat