ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৫
  • ৪৫৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি সব সময় সাংবাদিকদের পাশে থাকবেন।আজ গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কল্যাণ ও মহার্ঘভাতা ঘোষণা প্রসঙ্গে বিএফইউজে সভাপতি ওমর ফারুকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে বলুন, আমি আপনাদের (সাংবাদিকদের) জন্য কী করতে পারি। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। 
প্রধানমন্ত্রী বলেন, তাঁর পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছুদিন সাংবাদিক হিসেবে কাজ করায় সাংবাদিকদের প্রতি তাঁর বিশেষ সহানুভূতি রয়েছে।
তিনি বলেন, তাঁর সরকার সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি খাতে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ২০১৫ সালের শুরুতে, বর্ধিত মূল্যস্ফীতির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর সরকারি কর্মচারিদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছিল।
তিনি বলেন, সরকারি কর্মচারিদের জন্য সরকার এটি করতে পারে, তিনি আরো বলেন যে সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো বেসরকারি মালিকানায় চলছে।
তিনি বলেন, গণমাধ্যমের মালিকরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ বিষয়ে সরকার কি করতে পারে, তা, তিনি জানেন না।
 তবে, তিনি পাশে থাকার আশ্বাস দিয়ে সাংবাদিক নেতাদের কাছে জানতে চান, তাঁর সরকার তাদের কি করতে পারে? 
প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম মালিকরা ধনী এবং তাদের আলাদা ব্যবসা রয়েছে, তারা সাংবাদিকদের বেতন বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat