ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ১৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরেণ্য চিত্রনায়ক ফারুক দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, সংসদ সদস্য হিসেবে দেশ গড়ায় ভূমিকা রেখেছেন এবং চলচ্চিত্রের মাধ্যমে সততা, দেশপ্রেম ও ন্যায়ের পথ দেখিয়েছেন।
চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের কফিনে শ্রদ্ধা নিবেদনকালে এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার।
কিংবদন্তি চিত্রনায়ক ফারুকের মরদেহ আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে তার পঞ্চাশ বছরের কর্মকেন্দ্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আনা হলে সরকারি সফরে বিদেশে অবস্থানরত মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং মন্ত্রণালয়ের সকলের পক্ষে তথ্য সচিব প্রয়াতের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তিনি জানাযায় অংশ নেন।
হুমায়ুন কবীর খোন্দকার আরো বলেন, ‘প্রয়াত এ তারকা দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিবেশক হিসেবেও সিনেমা অঙ্গণে অবদান রেখেছেন। তার কর্ম তাকে স্মরণীয় করে রেখেছে।’ 
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র, সোশ্যাল ও নিউমিডিয়া উইংয়ের অতিরিক্ত সচিব ড. মো: জাহাঙ্গীর আলম, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, সম্মিলিত চলচ্চিত্র পরিবারের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ ছাড়াও পরিচালক, প্রযোজক, পরিবেশক, শিল্পী, কলাকুশলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং সিনেমা ও তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তারা ফারুকের অন্তিম যাত্রায় শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। 
দেশবরেণ্য চিত্রতারকা ফারুক চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat