ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৭
  • ২৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে আজ বুধবার বিকালে জেলা শহরে বর্ণাঢ্যা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। 
পরে সেখানে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা এবং আলোচনসভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশগ্রহন করেন। 
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা । 
এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, ভারপ্রাপ্ত পৌর মেয়র সৌরভ দাশ শেখর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat