ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৭
  • ৪৪১০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন প্রাণ হারিয়েছেন। আজ বুধবার দুপুরে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মৃত ইউসূফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ (৩৫) প্রাণ হারায়। এছাড়া আহত হয়েছেন পিকআপ চালক একই উপজেলার তেলিজুরি গ্রামের রায়হান আহমদ (৪০)।
জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত পিকআপ চালককেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, কাটাগাঙ নামক স্থানে জৈন্তাপুর অভিমুখী গরু বোঝাই একটি পিকআপের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন গুরুতর আহত হন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat