ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৭১৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌঁড়ে বড় ধাক্কা খেয়েছে  পাঞ্জাব কিংস। গতরাতে টুর্নামেন্টের ৬৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ১৫ রানে হেরেছে পাঞ্জাব।
ধর্মশালাতে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় পাঞ্জাব। ব্যাট হাতে ৬২ বলে ৯৪ রানের সূচনা করেন দিল্লির দুই ওপেনার অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। ৫টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওয়ার্নার। হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়ে ৫৪ রানে থামেন পৃথ্বী।  ৩৮ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন পৃথ্বী।
তিন নম্বরে নেমে বিধ্বংসী ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার রিলি রুশো । ৬টি করে চার-ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৮২ রান করেন রুশো। তার সাথে ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৬ রান তুলে অপরাজিত থাকেন ইংল্যান্ডের ফিল সল্ট। ফলে ২০ ওভারে ২ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ পেয়ে যায় দিল্লি। পাঞ্জাবের ইংলিশ পেসার স্যাম কারান ২টি উইকেট নেন।
২১৪ রানের জবাবে শুরুটা ভালো না হলেও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের ঝড়ো ব্যাটিং জয়ের আশায় রেখেছিলো পাঞ্জাবকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৮ রান করে হারের স্বাদ নেয় তারা। ৫টি চার ও ৯টি ছক্কায় ৪৮ বলে ৯৪ রান করেও দলকে জয় এনে দিতে পারেননি লিভিংস্টোন। দিল্লির ইশান্ত শর্মা, এনরিচ নর্টি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রুশো।
এই হারে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানেই থাকলো পাঞ্জাব। প্লে-অফে খেলতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তো জিততেই হবে, সেই সাথে অন্যান্য দলের হারের প্রত্যাশা করতে হবে পাঞ্জাবকে। ১৩ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে উঠলো দিল্লি। প্লে-অফে খেলার আশা ইতোমধ্যে শেষ হয়ে গেছে দিল্লির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat