ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৯
  • ৯২৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসা বৃদ্ধির জন্য ঢাকা ও তাসখন্দের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
সফররত উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাখরোম আলয়েভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘উজবেকিস্তানে বাংলাদেশের পণ্য বিশেষ করে টেক্সটাইল রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। তাছাড়া, উজবেকিস্তানের  প্রতিবেশী দেশ আফগানিস্তান বাংলাদেশের জন্য একটি বড় বাজার হতে পারে।’
রাজধানীর গুলশান এলাকায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা আইটি, ফার্মাসিউটিক্যাল, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন।
সালমান বলেন, সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) তৈরি করছে যেখানে উজবেক ব্যবসায়ীরা বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে।
তিনি জানান, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ ১৫২টি দেশে ওষুধ পাঠাচ্ছে।
তিনি আরও বলেন, ফার্মাসিউটিক্যালস এবং আইটি-এর মতো ব্যবসায়িক অঙ্গণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।
বৈঠকে আলয়েভ বলেন, শীঘ্রই যাতে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয় সে বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন।
তিনি জানান, বাংলাদেশ ও উজবেকিস্তান পর্যটন, বিশেষ করে ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে।
সালমান  এ সময় আলয়েভকে উভয় দেশের পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন। তিনি জানান, উজবেক জনগণ কক্সবাজারে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত, সিলেটে চা বাগান এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড়সহ বাংলাদেশের অনেক আকর্ষণীয় স্থান দেখতে বাংলাদেশে আসতে পারে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ উজবেকিস্তানে ২৬.৩৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি এবং সে দেশ থেকে ৮.৮০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat