ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৯
  • ৬১৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলার লামা উপজেলায় আজ ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের আয়োজনে-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (পরিকল্পনা) জহরুল ইসলাম, উপ-সচিব (পরিকল্পনা) এসএম ইমরুল হাসান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও নেগোসিয়েশন) মুহাম্মদ খায়রুজ্জামান, ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ তারেক হাসান ও ফাহমিদ আল জায়েদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ প্রমুখ 
সভায় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ প্রকল্পের পরিচালক অধ্যাপক হাসান আল শাহী। 
এ মতবিনিময় উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, হেডম্যান-কারবারী, মসজিদের ইমাম, সাংবাদিক, শিক্ষক,  এনজিও প্রতিনিধি- সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat