ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-২০
  • ৩৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউ ক্যালেডোনিয়ার পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। একই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার একদিন পর এ ভূমিকম্প আঘাত হানলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
তারা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউ ক্যালেডোনিয়া দ্বীপমালার প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে সমুদ্র তলদেশের ৩৫ কিলোমিটার গভীরে।
ভানুয়াতুর কনা দ্বীপের সৈকতে অবস্থিত ফ্রেন্ডলি বিচ বাংলোর ব্যবস্থাপক ন্যান্সি জ্যাক বলেন, ‘ভূমিকম্পটির স্থায়িত্বকাল দুই সেকেন্ড হতে পারে। এটি একেবারে বেশি সময় না।’
প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার কয়েক মিনিট পর একই এলাকায় রিখটার স্কেলে ৬.৫ মাত্রার আরেক দফা ভূমিকম্প অনুভূত হয়। দুপুর ১২ টা ৫১ মিনিটে প্রথম দফার ভূমিকম্প আঘাত হানে।
শুক্রবার একই অঞ্চলে রিখটার স্কেলে ৭.৭ মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের সুনামির আশংকায় প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জের উচু এলাকায় তারা আশ্রয় গ্রহণ করে। তবে কয়েক ঘণ্টা পর সুনামি সতর্ক বার্তা প্রত্যাহার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat