ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-২০
  • ৪৬০৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আব্দুল কাইউম সরকারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন।
শিল্পপার্কে প্রতিনিধিদলকে স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল। প্রতিনিধিদলে ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা। এসময় তারা বেভারেজসহ বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান কারখানার সার্বিক কর্মকান্ড দেখে প্রাণ গ্রুপের প্রশংসা করে বলেন, কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের শিল্পপার্ক পরিদর্শন করলে বোঝা যায় বাংলাদেশের অর্থনীতি কতটা এগিয়ে যাচ্ছে।
কামরুজ্জামান কামাল বলেন, ‘আমরা ভোক্তার হাতে মানসম্মত পণ্য পৌঁছে দিতে সবসময় আধুনিক প্রযুক্তি সম্বলিত মেশিনারিজ ব্যবহার এবং উৎপাদনের প্রতিটি ধাপে কমপ্লায়েন্স মেনে পণ্য উৎপাদন করে আসছি। বর্তমানে দেশের ৩০টি স্থানে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা রয়েছে যেখান থেকে সারাবিশ্বে আমাদের ১৫০ কোটি ভোক্তার হাতে পণ্য পৌঁছে দিতে সক্ষম হচ্ছি।’  
প্রাণ গ্রুপের হেড অব কোয়ালিটি কন্ট্রোল ড. এসএম মারুফ কবির, টেস্টি ট্রিট এর হেড অব বিজনেস ইব্রাহিম খলিল, প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) উইং কমান্ডার (অব.) সিদ্দিকুর রহমান ও জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) তনুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat