ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-২২
  • ২৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিরাট কোহলির রেকর্ড সেঞ্চুরি ম্লান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে বিদায় দিয়ে শেষ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের টিকিট নিশ্চিত করলেন গুজরাট টাইটান্সের ওপেনার শুভমান গিল।
গতরাতে লিগ পর্বের শেষ ম্যাচে গিলের সেঞ্চুরিতে গুজরাট ৬ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালুরুকে। এই হারে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠস্থানে থেকে এবারের আইপিএল শেষ করলো কোহলির ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর হারেই প্লে-অফ নিশ্চিত হয় মুম্বাইয়ের। দিনের প্রথমে ম্যাচে সানরাইরার্জ হায়দারাবাদকে ৮ উইকেটে হারিয়ে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় মুম্বাই ইন্ডিয়ান্স।
নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ বলে ৬৭ রানের সূচনা পায় ব্যাঙ্গালুরু। জুটিতে ১৯ বলে ২৮ রান করে আউট হন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। মিডল-অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে ইনিংসের শেষ ওভারে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন কোহলি। আইপিএলের ইতিহাসে সপ্তম শতকে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন তিনি। এতে ভেঙ্গে যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ৬ সেঞ্চুরির রেকর্ড।
রেকর্ড সেঞ্চুরির ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কায় ৬১ বলে অপরাজিত ১০১ রান করেন কোহলি। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। গুজরাটের আফগানিস্তানী স্পিনার নূর আহমেদ ২ উইকেট নেন।
জবাবে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় গুজরাট। দ্বিতীয় উইকেটে ৭১ বলে ১২৩ রানের জুটি গড়ে গুজরাটকে লড়াইয়ে রাখেন গিল ও বিজয় শঙ্কর। ৩৫ বলে ৫৩ রানে শঙ্কর আউট হলেও, গুজরাটকে জয়ের পথে রাখেন গিল। শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে গুজরাটের জয় নিশ্চিতের পাশাপাশি টানা দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন গিল। ৫টি চার ও ৮টি ছক্কায় ৫২ বলে অপরাজিত ১০৪ রান করেন গিল। ব্যাঙ্গালুরুর মোহাম্মদ সিরাজ ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন গিল।
প্লে-অফের কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে পযেন্ট টেবিলের শীর্ষ দুই দল গুজরাট ও চেন্নাই সুপার কিংস। এলিমিনেটরে লড়বে টেবিলের তৃতীয় স্থানে থাকা লক্ষেèৗ সুপার জায়ান্টস ও চতুর্থ স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স। আগামীকাল ও পরশু যথাক্রমে ম্যাচ দু’টি  অনুষ্ঠিত হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat