ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-২২
  • ২৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মুসলিম দেশগুলোকে দুর্বল করে ফেলতেই পশ্চিমা রাষ্ট্রগুলো নানামুখী নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করতে চায়।
আজ সোমবার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলানায়তনে ৭১ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, যে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, তারা বঙ্গবন্ধুর হত্যা, মানুষ খুন, আগুন-সন্ত্রাসের সময় গণতন্ত্র দেখে না। ২০০৪ সালে বিএনপির শাসনামলে অপারেশন ক্লিন হার্টের নামে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। বাংলা ভাইসহ সন্ত্রাস ও জঙ্গি সৃষ্টি হয়েছিল তাদের সময়। সে সময় মানবাধিকার কোথায় ছিল সেসব দেশের?
তিনি বলেন, অতীতে ষড়যন্ত্র হয়েছে, আবারও দেশের উন্নয়ন অবকাঠামো ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না।
 হানিফ আরো বলেন, সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। অবাধ নির্বাচন নিয়ে কোনো সন্দেহ হলে সমালোচনাকারী দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর পরামর্শ দেন তিনি।
সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে সভায় ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী ও সাধারণ সম্পাদক ড. জেবুন্নহার বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat