ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-২২
  • ৫৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।
বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক প্রফেসর আ ব ম ফারুক আজ এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।
সম্প্রতি রাজশাহীতে এক সমাবেশে বিএনপির এক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে।
বিবৃতিতে তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি-জামায়াত ১৯ বার হামলা করেছে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তিনি বার বার হামলা থেকে বেঁচে গেছেন।
বিবৃৃতিতে তারা আরো বলেন, আইন অনুযায়ী দেশের যে কোন নাগরিককে হত্যা প্রচেষ্টা বা হত্যার হুমকি দেওয়া জঘন্য অপরাধ।
বঙ্গবন্ধু পরিষদ এ ধরণের ঘৃণিত রাজনীতির অবসান চায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা বিএনপির ওই নেতা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
ক্ষমার অযোগ্য এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বঙ্গবন্ধু পরিষদ আগামীকাল বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat