ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৭
  • ৭২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াসের সমর্থনে বর্ণবাদ বিরোধী প্রচারনার অংশ হিসেবে আফ্রিকান দুটি  দেশের সাথে প্রীতি ম্যাচ খেলার ঘোষনা দিয়েছে ব্রাজিল। ব্রাজিলিয়ান এফএ (সিবিএফ) এই ঘোষনা দিয়েছে। স্প্যানিশ লিগে বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে নিয়ে এখন সারা বিশ্বে তোলপাড় চলছে। 
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৭ জুন বার্সেলোনায় গিনি ও তিনদিন পর লিসবনে সেনেগালের মুখোমুখি হবে। 
২২ বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়র লা লিগায় রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণ বৈষ্যমের শিকার হন। এ সপ্তাহেই সিবিএফ ব্রাজিলিয়ান লিগ ম্যাচে বর্ণবাদের বিপক্ষে জাতীয় প্রচারনা শুরু করেছে। এনিয়ে ১০ম বারের মত ভিনিকে এই অনাকাঙ্খিত ঘটনার মুখে পড়তে হয়েছে বলে লা লিগা জানিয়েছে। 
এর আগে নতুন সভাপতি এডনাল্ডো রড্রিগেসের অধীনে ২০২২ সালে বর্ণবাদবিরোধী কার্যক্রম শুরু করেছিল ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সেটিকেই এবার ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ স্লোগানের মাধ্যমে আরো প্রসারিত করতে চায় তারা। রড্রিগেস চান বর্ণবাদ সংক্রান্ত ফুটবলীয় আইনে যেন আরও পরিবর্তন আসে এবং ব্রাজিলের আদালত যেন স্টেডিয়ামে হওয়া বর্ণবাদী আচরণে আরও কঠোর শাস্তির নির্দেশ দেয়। আমরা চাই বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রাজিল যেন নেতৃত্ব দেয়।’
সিবিএফ ভিনিসিয়াসের সঙ্গে প্রীতি ম্যাচ দুটির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করেছে। সবকিছু চূড়ান্ত করার আগে ভিনিসিয়াসের মধ্যে এই দুটি ম্যাচ নিয়ে কোনো অস্বস্তি আছে কিনা, তাও নিশ্চিত হয়েছে তারা। সিবিএফের এক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ভিনিসিয়াস সিবিএফের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
সিবিএফ এখনো জাতীয় দলের জন্য নতুন কোচের সন্ধানে রয়েছে। এই মুহূর্তে অস্থায়ী কোচ রামন মেনেজেসের অধীনে জাতীয় দল পরিচালিত হচ্ছে। যদিও মেনেজেসের মূল দায়িত্ব অনুর্ধ্ব-২০ দলের।  বার্সেলোনা ও লিসবনের প্রীতি ম্যাচের জন্য আগামীকাল দল ঘোষনা করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat