ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ৬৭৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার চান্দিনায় আজ  প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১ জন প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
প্রধান অতিথি বলেন, দেশে অর্ধেকের বেশি নারী। নারীদেরকে বসিয়ে রেখে দ্রুত দেশের উন্নয়ন সম্ভব না। পুরুষের পাশাপাশি নারীদের  দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বেকার নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তারা এ প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারবে। সেই সাথে ভালো ভাবে প্রশিক্ষণ নিয়ে একজন ভালো উদ্যোক্তাও হতে পারবেন । সরকারের উদ্দেশ্যে মূলত নারীদের পরাধীনতার শিকল থেকে আত্মনির্ভশীল ভাবে গড়ে তোলা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীলের  সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান প্রমুখ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তারের সঞ্চালনায় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ,ও  জোয়াগ ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খাঁন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat