ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০২
  • ৩৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানবতা বিরোধী অপরাধের মামলার এক আসামিকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার র‌্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করে। আজ শুক্রবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত আসামির নাম মো. শহর আলী (৭৬)। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার মৃত জাবেদ আলীর পুত্র।
র‌্যাব জানিয়েছে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগি হিসেবে মো. শহর আলী ও অন্যান্য রাজাকার সদস্য অপহরণ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, অগ্নিসংযোগ, নৃশংস হত্যাকান্ডসহ মানবতা বিরোধী বিভিন্ন অপরাধে সরাসরি জড়িত ছিলেন। একাত্তরের ২৩ মে রাতে শহর আলীসহ ১৫ থেকে ১৬ জন সশস্ত্র রাজাকার ও ৫ থেকে ৬ জন পাকিস্তানি আর্মি ফুলপুর থানার মৈশাকান্দা গ্রামের স্বাধীনতাকামী মানুষ ও এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের উপর নির্যাতন করে ১০ থেকে ১২টি বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এছাড়া ১৯৭১ সালের ৪ আগস্ট ফুলপুর থানা শান্তি কমিটির চেয়ারম্যান ও রাজাকার রজব আলী ফকিরের নেতৃত্বে শহর আলীসহ ২০ থেকে ২৫ জন সশস্ত্র রাজাকার ফুলপুর থানার পূর্ব বাখাই ও পশ্চিম বাখাই এলাকার স্বাধীনতাকামী নিরীহ মানুষের বাড়িঘর লুটপাট এবং ৯ থেকে ১০ জনকে কংশ নদীর শর্চাপুর ঘাটে নিয়ে গুলি করে হত্যা করে। এরই প্রেক্ষিতে ২০১৭ সালের ৬ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ২০১৯ সালের ১৯ মার্চ মো. শহর আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার র‌্যাব-২ একটি দল গাজীপুর জেলার শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat