ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৩
  • ৪৩৫৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধের তালিকায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এর ওষুধ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কমিউনিটি ক্লিনিকে ব্যবহৃত ওষুধের তালিকা হালনাগাদকরণ কমিটি। 
গত ১৪ মে অনুষ্ঠিত উক্ত কমিটির এক সভায় কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় উচ্চ রক্তচাপের জন্য এমলোডিপিন ৫ মি:গ্রা: ও ডায়াবেটিস এর জন্য মেটফরমিন ৫০০ মি:গ্রা: সরবরাহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশে তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবেলার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ এবং মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে। বাংলাদেশে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভূগছে। কমিউনিটি ক্লিনিক পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধ প্রদানের সিদ্ধান্ত এই রোগের চিকিৎসায় কার্যকরী এবং ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, কমিউনিটি ক্লিনিকের ওষুধ তালিকায় উচ্চ রক্তচাপের ওষুধ অন্তর্ভুক্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ২ থেকে ৩ মাসের ওষুধ একসাথে দেওয়ার পরিষেবা চালু করার পরিকল্পনা নো হয়েছে। এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এবং এর সহযোগী সংগঠন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বে ১২৮ কোটি মানুষ (৩০-৭৯ বছর) উচ্চ রক্তচাপে ভুগছে। যার দুই-তৃতীয়াংশ বাস করে নিম্ন এবং মধ্যম আয়ের দেশে। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগে আক্রান্ত এবং মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat