ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৩
  • ৩৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রমাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় আদালত চত্ত¦রের পুকুর পাড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৯২ স্কয়ার ফুট জমির উপর স্থাপনাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে জেলা গণপূর্ত বিভাগ।
এর আগে আদালতের হল রুমে এই উপলক্ষে বিচার বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ এ, এইচ, এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-  সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ।
এ সময় প্রধান অতিথি বলেন, আদালতে আসা বিচারপ্রার্থীদের সেবা দিতে এই ন্যায়কুঞ্জ স্থাপন করা হচ্ছে। এটি অত্যন্ত গুরুত্ব বহন করে। কারণ দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের আদালতের বারান্দা, চায়ের দোকান কিংবা খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। তাদের জন্য নেই কোন ভালো অবকাঠামো। এই বিষয়গুলো অনুধাবন করে সরকার দেশের প্রত্যেক আদালত প্রাঙ্গণে একটি করে ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যেগ নেয়। 
তিনি বলেন, এই ন্যায়কুঞ্জে নারীদের জন্য ব্রেস্টফিডিং কর্নার, পরিচ্ছন্ন টয়লেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে। এটি বাস্তবায়ন হলে বিচারপ্রার্থীরা তাদের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। 
এখানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আনোয়ারুল হক, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডর ক্যাপ্টেন শহিদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মো. সানাউল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এডভোকেট সালাউদ্দিন হাওলাদার প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat