ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৩
  • ৪৪১৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ পালনের জন্য আজ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৩শ’৭৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স ২২ হাজার ৬৫০ জন ও সৌদি এয়ার লাইন্স ১৫ হাজার ৫৪১ জন হজ যাত্রী পরিবহন করেছে। এছাড়া  ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৫৪১ জন হজ যাত্রী পরিবহন করেছে। 
আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় ৮ হাজার ৬৭৫জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৬৯৯ জন হজ যাত্রী বিভিন্ন হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন। এবার ৬০৩টি হজ এজেন্সী বাংলাদেশ বিমান এয়ার লাইন্স ও সৌদি এয়ার লাইন্সের এবং ফ্লাইনাস এয়ারলাইন্স মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী পরিবহণ করবে। এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছে। 
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 
আগামী ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স এসব হজযাত্রী পরিবহন করবে।
আগামী ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট।
এ পর্যন্ত  বিভিন্ন কারণে মক্কায়  একজন মহিলাসহ ২ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat