ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৪
  • ৩২৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ই-বুক পাঠকের জন্য সহজলভ্য করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।আজ রাজধানীর জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘স্মার্ট গ্রন্থাগার বিনির্মাণে ই-লাইব্রেরির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম উপাদান স্মার্ট গ্রন্থাগার তৈরি উল্লেখ করে  তিনি বলেন, পর্যায়ক্রমে কাগজের পৃষ্ঠায় মুদ্রিত বইসমূহকে ইবুকে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। কাগজের বইকে ই-বুকে রূপান্তরের ক্ষেত্রে যাতে মানসম্পন্ন বইসমূহকে অগ্রাধিকার দেয়া হয় সে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।
তিনি আরো বলেন, কোনক্রমেই মানহীন বই যাতে এতে স্থান না পায় সেদিকে সতর্ক নজর রাখতে হবে। প্রতিমন্ত্রী এ বিষয়ে  প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গণগ্রন্থাগার অধিদপ্তর ও প্রকাশকসহ সংশ্লিষ্টদের আহবান জানান। 
গণগ্রন্থাগার অধিদপ্তর ও চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো: আবুবকর সিদ্দিক সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান। সেমিনারে আলোচনা করেন জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মো: কামরুজ্জামান ও সাবেক রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা. মরিয়ম বেগম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat