ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৪৩৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমুদ্রপাড়ে রাকুল প্রীত সিং
রক্ষণশীল পাঞ্জাবি পরিবারেই বেড়ে উঠা ভারতের দক্ষিণী অভিনেত্রী রাকুল প্রীত সিং। মাঝেধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি শেয়ার করে উত্তাপ ছড়ান ভক্তদের মনে। সেই ধারাবাহিকতায় মালদ্বীপে ছুটি কাটানোর কিছু ছবি শেয়ার করেছেন রাকুল। মৎস্যকন্যার পোশাকে সমুদ্রপাড়ের দক্ষিণী এই সুন্দরীর সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, একের পর এক সিনেমা মুক্তি পাওয়া রাকুল প্রীত সিং বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম এর মাধ্যমে ভালোই ব্যস্ত সময় পার করছেন। এরই মাঝে আবার প্রেমিক জ্যাকি ভ্যাগনানির সঙ্গে ছুটি কাটাতে মালদ্বীপে গিয়েছেন অভিনেত্রী। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ছবি এবং ভিডিও।
জানা যায়, রাকুল নিজের ইন্সটাগ্রামে মালদ্বীপের নীল সমুদ্রপারে পাথুরে ভূখণ্ডে ‘মারমেইড’ পোশাকে দাঁড়িয়ে থাকা দুটি ছবি এবং একটি ভিডিও পোস্ট করেছেন। প্রথম দুটি ছবিতে তারকা ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন এবং তার পোশাক দেখাচ্ছেন। আর ভিডিওতে দেখা যাচ্ছে রাকুল স্লো-মোশনে একটি পোজ দেওয়ার সময় সমুদ্রের পানি ছিটিয়ে দিচ্ছেন।
প্রসঙ্গত , গত বছর পাঁচটি ছবি মুক্তি পেয়েছে রাকুল প্রীত সিংয়ের। চলতি বছর ওটিটিতে এসেছে 'ছত্রীওয়ালি'। এতে সাহসী চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। রাকুলকে সবশেষ দেখা গেছে আবুধাবিতে, আইফায় পারফর্ম করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat