ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৪৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় ফেসবুকে মিথ্যা ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা হয়। 
মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। 
২০২২ সালের ২৮ এপ্রিল কতিপয় ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় এ মামলা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত সহকারি মনিরুল ইসলাম বাদি হয়ে এ মামলা করেন। মামলায় দু’জনের ও তিনটি পেজের নাম উল্লেখ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, মো. রাকিবুর রহমান ফাহিম নামের একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশ টাইমস নামে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করা হয়। তাজউদ্দীন আহমেদ রাসেল নামের একটি ফেসবুক আইডি থেকে আইনিউজবিডি নামের একটি পেজে প্রকাশিত ভিডিও তিনি শেয়ার করেন।
এ ছাড়া ইলিয়াস হোসাইন মিডিয়া নামের একটি পেজ থেকে ভিডিও সম্প্রচার করা হয়। এসব ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশিত ভিডিওতে মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য পোস্ট করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat