ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৩৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন,সরকার চলতি অর্থবছরে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা পর্যন্ত নির্ধারন করেছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য এম মুজিবুল হকের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে মাসিক প্রতিবন্ধী ভাতা চলতি অর্থবছরে (২০২২-২৩) আগের ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে।
সরকারি দলের সদস্য শাহে আলমের অপর এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশে দারিদ্রতা নিরসন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত্ত করার লক্ষে অঙ্গীকার বাস্তবায়ন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। ২০১০ সালের আগস্ট থেকে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। ২০২২-২৩ অর্থবছরে এ কর্মসূচির মোট বরাদ্দ ১২ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat