ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৬৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাজেট বক্তৃতায় তথ্য প্রযুক্তির অগ্রগতিকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখলে দেশ ও জাতি উপকৃত হবে।
তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন। দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে অগ্রসর হচ্ছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট এনালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৩’ এর আওতায় ‘সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৫ ও ৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ। সূচনা বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মূখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
পরবর্তীতে ‘ক্যাশলেস ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বাংলাদেশের প্রস্তুতি’- বিষয়ে ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর: এজ (ইডিজিই)’ প্রকল্পের আলোকে- বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আলোচনা করেন।
এ সেশনে বিশেষ অতিথি হিসেবে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ উপস্থিত ছিলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তরুণরা সম্ভাবনাময় আগামীর প্রত্যাশা করে। তথ্য প্রযুক্তিতে যে উন্নয়ন সাধিত হয়েছে, তাতে তরুণদের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করেছে সরকার। সম্ভাবনাময় ভবিষ্যৎ উপহার দেয়ায় তরুণ প্রজন্মের সমর্থন প্রতিফলিত হবে আগামী নির্বাচনে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর শীর্ষক প্রেজেন্টেশনের কথা উল্লেখ করে স্পীকার বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য ৩৩৩ এবং ৯৯৯ এ জীবন রক্ষাকারী কলে ২০১৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যথাক্রমে সাড়ে আট কোটি ও সাড়ে চার কোটি সেবা প্রদান করা হয়েছে।
বাজেট ডিব্রিফিং সেশনে বীরেন শিকদার এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, মো. নজরুল ইসলাম এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, সালমা চৌধুরী এমপি, সুলতানা নাদিরা এমপি, বাসন্তী চাকমা এমপি, জাকিয়া পারভীন এমপি, শবনম জাহান এমপিসহ সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন, সিপিডি, ডিটি গ্লোবাল, বামু এর সদস্যবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat