ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ৪৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে জেলার ভূমি কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইনে সংযুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভূমি সচিব মো. খলিলুর রহমান।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে উদ্বোধনী সেশনে বক্তব্য দেন ভূমি সংস্কার বোর্ডের ভূমি ব্যবস্থাপনা বিভাগের সদস্য শশাংক শেখর ভৌমিক এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ হোসেন।
অনুষ্ঠানে ভূমি সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। এই লক্ষ্য অর্জনে ভূমি আইন প্রণয়ন, প্রশিক্ষণ প্রদান, ভূমি অফিসের অবকাঠামো উন্নয়ন, ইন্টারনেট সংযুক্তি ও সফটওয়ার প্রদান করা হয়েছে। ভূমি কর্মকর্তার শূণ্য পদে নিয়োগ প্রক্রিয়া তরান্বিত করতে পাবলিক সার্ভিস কমিশন বিধি প্রণয়ন করছে। সকল সহকারী কমিশনার (ভূমি)’র জন্যে সার্ভে সেটেলমেন্ট ট্রেনিং বাধ্যতামূলক করা হচ্ছে। সকল পর্যায়ে ভূমির রেকর্ড সংরক্ষণে ডাটা এন্ট্রির কাজ চলছে। গৃহীত পদক্ষেপ গ্রহণের ফলে মামলাজট কমবে, মানুষের দূর্ভোগ কমবে।
সেবা প্রার্থীদের সর্বোত্তম সেবা এবং স্বস্তি প্রদানে আইন বা পরিপত্রের জন্যে অপেক্ষা না করে প্রয়োজনীয় দিক নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দীর্ঘসূত্রিতার মাধ্যমে জনদূর্ভোগ তৈরী করা যাবে না। প্রযুক্তিতে অভ্যস্ত এবং দক্ষ হওয়ার কোন বিকল্প নেই। জনসাধারণকেও প্রযুক্তিবান্ধব হতে উদ্বুদ্ধ করতে হবে বলেও ভূমি সচিব উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- চলতি বছরের মধ্যে নাটোর জেলায় শতভাগ ক্যাশলেস ভূমি অফিস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশিক্ষণে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন ও উপ-সচিব সেলিম আহমদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম এবং অন্যান্য ব্যক্তিবর্গ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।
রেভিনিঊ ডেপুটি কালেকটর শামীমা আকতার জাহান, সাতটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি), কাননুগো এবং ইউনিয়ন ও পৌরসভা ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat