ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ৩০০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার কাছে একটি টেক্সটাইল কারখানার আংশিক ধসে পাঁচজন নিহত হয়েছে। শনিবার একটি শ্রমিক ইউনিয়ন এ কথা জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে টিট মেলিল শহরে বৃহস্পতিবার সকালে এই ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন ‘গুরুতরভাবে আহত’ হয়েছে।
শনিবার এক বিবৃতিতে ডেমোক্রেটিক কনফেডারেশন অফ লেবার-এর টেক্সটাইল ও পোশাক শাখা বলেছে, ‘ট্র্যাজেডিতে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘ফ্যাক্টরির উপরে চারটি অতিরিক্ত মেঝে নির্মাণের কাজ করছিল, এমন পরিস্থিতিতে যা মৌলিক নিরাপত্তা বিধিগুলি পূরণ করে না।’
শ্রমিক ইউনিয়ন এই নির্মান কাজের অনুমোদনদানকারী কর্মকর্তাসহ দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমএপি বৃহস্পতিবার জানিয়েছে কী কারণে ধসে পড়েছে সে বিষয় তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat