ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-১২
  • ৫৭২৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলায় আজ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারলাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৫০ জন রোগীর মধ্যে ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর ই জান্নাত, পৌর সমাজসেবা কর্মকর্তা  মো. হাসানুজ্জামান প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন, সদর উপজেলার ২৫জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ১২৫ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat