ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ২৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষি প্রযুক্তির সাথে কৃষকের মেলবন্ধন তৈরির লক্ষ্যে নাটোরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা হেলিপ্যাড মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষির উন্নয়নে  সবুজ বিপ্লব কর্মসূচি প্রণয়ন করেন। বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা প্রদান, সার ও ডিজেলের মূল্য হ্রাস ও সহজলভ্য করা, কৃষি যান্ত্রিকীকরণ, নতুন নতুন প্রযুক্তি সরবরাহ, গবেষণার মাধ্যমে নতুন বীজের উদ্ভাবন ইত্যাদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করার ফলে খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। খাদ্য নিরাপত্তার পর এখন আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হাবিব, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী ও কামরুন্নাহার কাজল, নাটোর থানার ওসি নাছিম আহম্মেদ, আওয়ামী লীগ নেতা দীলিপ কুমার দাস এবং জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান ছৌধুরী এহিয়া।
উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান স্বাগত বলেন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় উপজেলার কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নতুন প্রযুক্তির প্লান্ট ডক্টর ক্লিনিক, ভার্মি কম্পোস্ট, অনাবাদি জমির ব্যবহার কৌশল,খামার যান্ত্রিকীকরণ, ফল বাগানের পরিচর্যা, পারিবারিক পুষ্টি বাগান, জৈব বালাইনাশক, ছাদবাগান, পলিনেট হাউজ,বসতবাড়িতে ফল ও সব্জি চাষসহ মোট ৩০টি স্টল প্রদর্শিত হচ্ছে।
মেলার উদ্বোধন শেষে সংসদ সদস্য উপজেলার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের বীজ ও রাসায়নিক সার এবং ১০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat