ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৪৫৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জনগণের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরো বেশি কাজ করতে দুর্নীতি দমন  কমিশনের (দুদক) প্রতি  আহ্বান জানিয়েছেন ।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বলেন ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরো বেশি কাজ করুন’ ।
তিনি দুর্নীতি দমনে কমিশনকে অনুসন্ধান ও তদন্তের কাজ দ্রুততার সাথে শেষ করারও নির্দেশ দেন।
রাষ্টপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান   কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালীকরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।
এ সময় দুদক কমিশনার ডঃ মোঃ মোজাম্মেল হক খান ও মোঃ জহুরুল হক,  সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং বঙ্গভবনের সচিবগণও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat