ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৫৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, লিঙ্গ সমতা আনয়নে নারীর সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে হবে।
নারীদের একান্ত সহজাত ও আবশ্যক সকল বিষয় চিহ্নিত করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, শিক্ষা ও কর্মজীবনসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের আবশ্যকীয় প্রয়োজনীয়তা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। 
স্পিকার আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘অ্যাকসিলারেটিং দ্যা ইমপ্লি¬মেন্টেশন অফ আইসিপিডি প্রোগ্রাম অ্যাকশন টু হার্নেস জেন্ডার ডিভিডেন্ড’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং বাংলাদেশে ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন বে¬াখুস এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালামের সঞ্চালনায় এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত-সচিব) এম এ কামাল বিল্লাহ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনএফপিএ’র পিপিআর প্রধান ড. মো. শহীদুল ইসলাম। 
কর্মশালার শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এ পর্বে সংসদ সদস্যরা মূল্যবান মতামত প্রদান করেন। 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ প্রচেষ্টায় বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণেও তিনি (শেখ হাসিনা) বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী কর্মজীবী নারীদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ভাতা বাস্তবায়নের পাশাপাশি সমাজের অতি দরিদ্র নারীদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা বাস্তবায়ন করেছেন। 
তিনি বলেন, এসপিসিপিডি প্রকল্পের আওতায় জেন্ডার ডিভিডেন্ড’র সুফল পেতে অতিদ্রুত একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রস্তুতের উদ্যোগ নিতে হবে।
স্পিকার বলেন, বাল্যবিবাহ সম্পূর্ণভাবে বন্ধ না হওয়ার কারণগুলো খুঁজে বের করতে হবে। শ্রমক্ষেত্রে নারীর অংশগ্রহণকে অনুপ্রাণিত ও কর্মক্ষেত্রে নারীদের ন্যায্য প্রাপ্যতা ও অধিকার সুনিশ্চিত করতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্যদের অংশগ্রহণে সচেতনতামূলক ভিডিও বার্তা প্রদর্শনের ব্যবস্থা নেওয়ার আহবান জানান।  স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ. ফ, ম রুহুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার, সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ, সংসদ সদস্য মোঃ নজল ইসলাম বাবু, শিরীন আখতার, ফখরুল ইমাম, উম্মে কুলসুম স্মৃতি, আরমা দত্ত, বাসন্তী চাকমা, সৈয়দা রুবিনা আক্তার ও আদিবা আনজুম মিতা এবং ইউএনএফপি’র প্রতিনিধিবৃন্দ, এসপিসিপিডি প্রকল্পের ডিপিডি এ কে এম আব্দুর রহিম ভুইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমানসহ জাতীয় সংসদ সচিবালয়ের প্রকল্প সংশি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ কর্মশালায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat