ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৮
  • ৬০৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল নয়টায় উপজেলা স্বাস্থ্য অফিসে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান।
এ সময় সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান বলেন, ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মেধাবী জাতি গঠনে ভিটামিন ‘এ’ সহায়ক ভূমিকা পালন করবে। তাই সকল অভিভাবকের উচিৎ নির্ধারিত বয়সের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, কার্যক্রমের সফল বাস্তবায়নের প্রশাসনিক মনিটরিং কার্যক্রম দিনব্যাপী অব্যাহত থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান জানান, সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৪৭২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৬ হাজার ৪৪২ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।এ কার্যক্রমে ১৪২জন স্বাস্থ্য সহকারী, ১৯৬জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং দুই হাজার ৭৭৬জন স্বেচ্ছাসেবক নিয়োজিত আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat