ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-২০
  • ৩৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে সুন্দরবনের অভ্যন্তরে জেলে অপহরণের সাথে জড়িত  বনদস্যু   বাহিনীর দুই সদস্য রেজাউল মুন্সি (৩২) ও ইসমাইল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। 
খুলনা ও শরণখোলায় পৃথক অভিযান চালিয়ে  দস্যুদের গ্রেফতার করে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। এসময় সুন্দরবনের ভেতর থেকে দেশীয় তৈরি ৩টি একনলা বন্ধুক, ১০ রাউন্ড কার্তুজ, ২টি গাছি দা, ১টি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র ও টাকা আদায়ের হিসেব রাখার একটি খাতা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২০ জুন) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) কেএম আরিফুল হক।তিনি বলেন, গ্রেফতারকৃত রেজাউল মুন্সি শরণখোলা উপজেলার শরণখোলা গ্রামের আশরাফ আলীর ছেলে এবং ইসমাইল হোসেন একই গ্রামের জয়নাল সরদারের ছেলে।তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জুন) গভীর রাতে খুলনার জেল খানা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভোর রাতে ইসমাইলের তথ্যানুযায়ী শরণখোলা থেকে দস্যু রেজাউল মুন্সিকে গ্রেফতার করা হয়। পরে ভোরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের ভেতর থেকে  অস্ত্র উদ্ধার করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat