ব্রেকিং নিউজ :
জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৫০৫ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর রাণীনগরে খলিয়ানে খেলার সময় বজ্রপাতে শামিউল আলম (৯) ও রিফাত হোসেন (৩) নামে আপন দুই ভাই মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লাভলুর প্রতিবেশি আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে ১২ টার দিকে বৃষ্টি নামার সময় বাড়ীর খলিয়ানে শামিউল ও রিফাত হোসেন খেলা-ধুলা করছিল।
এসময় হঠাৎ করেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।
আলমগীর হোসেন আরও বলেন, লাভলু ফকিরের ওই পুত্র সন্তান। এছাড়া আর কোন সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেই বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat