ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৬৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আজ বাংলাদেশের যোগব্যায়াম উৎসাহীদের সাথে নিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৩ উদযাপন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগ আয়োজনটিতে প্রচুর জনসমাগম হয়েছে। নগরীর বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা দলে দলে এসে ভারতবর্ষে  উদ্ভূত এই প্রাচীন বিজ্ঞানসম্মত যোগ উদযাপনে অংশ নেন।  
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে বলেন, “ইয়োগা ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমাদের জনগণের মধ্যে শারীরিক ও মানসিক কল্যাণের লক্ষ্যে  ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করতে পারে।” যোগকে বিশ্বের কাছে ভারতের একটি উপহার হিসাবে অভিহিত করে, তিনি  ২০২৩ সালে ভারতের জি২০’র প্রেসিডেন্সি- টেকসই উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিক অংশীদারিত্ব লালনে ভারতের প্রতিশ্রুতিকে  শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্ববহ উল্লেখ করে বলেন, ইয়োগা এই ইতিবাচক পরিবর্তনের জন্য একটি অনুঘটক।
ইভেন্টটিতে যোগ বিশেষজ্ঞদের নেতৃত্বে যোগব্যায়ামের পারদর্শিতাও প্রদর্শণ করা হয়। এছাড়া, এতে অংশগ্রহণকারীরা এই প্রাচীন যোগবিদ্যা  এবং এর রূপান্তরকারী প্রভাব সম্পর্কে তাদের জ্ঞান বাড়ানোর মাধ্যমে যোগ অনুশীলনে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে। এই বছরের যোগ দিবসের প্রতিপাদ্য হল- “বসুধৈব কুটুম্বকমের জন্য যোগ”, যা এ বছর ভারতের জি২০’র প্রেসিডেন্সির সাথে গভীরভাবে অনুরণিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat