ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৭
  • ৫৪৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বানকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ দুপুরে সিলেটের খাদিমনগর ইউনিয়নে অস্বচ্ছল পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন পদক্ষেপের মূল উদ্দেশ বাংলাদেশকে দাবিয়ে রাখা বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব তাদের মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব কথা বলছে। তারা চায় জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী না গেলে আর্মির মধ্যে একটা অসন্তোষ দেখা দিবে। 
মন্ত্রী বলেন, জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীর যে সকল সদস্যদের নেওয়া হয়, তা অনেক যাছাই বাছাই করেই নেওয়া হয়। এটা বাংলাদেশ জানে।
এসময় নির্বাচন ঘিরে দেশী বিদেশীদের ষড়যন্ত্র প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, যে সব দেশ উন্নতি করে সে সব দেশকে দাবিয়ে রাখতে কিছু দেশি বিদেশি শক্তি কাজ করে। বাংলাদেশ এখন বিদেশিদের কাছ থেকে অল্প টাকা নেয় জানিয়ে তিনি বলেন, বিদেশীরা চায় বাংলাদেশ তাদের কাছে হাত পাতবে, সাহায্য নিবে ফলে তারা তাদের ইচ্ছেমত দেশটাকে পরিচালিত করতে পারবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে যে কোনো কারো অভিযোগ থাকতে পারে, কিন্তু একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সেটা তো ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat