ব্রেকিং নিউজ :
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ অলিম্পিকের স্বপ্ন পূরণে শূন্য থেকে যাত্রা শুরু করেছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ১৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ঈদকে আনন্দময় করতে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি আজ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় এই আহ্বান জানান। সৌদিআরবে পবিত্র হজ্জ পালনরত রাষ্ট্রপতির এই শুভেচ্ছা বাণী পূর্ব ধারণ করা হয়।
"ঈদের আনন্দ আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সাথে ভাগাভাগি করতে হবে। আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই," তিনি বলেন।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সকল গ্লানি ভুলে হিংসা-বিদ্বেষ দূরকরে মনের পশুকে কুরবানি করতে হবে।
"কুরবানির বাঁধ ভাঙা আনন্দের পাশাপাশি আমাদেরকে আনুগত্য আর ত্যাগের শিক্ষা দেয়। মানুষের মাঝে আত্মদান, আত্মত্যাগ ও নিঃস্বার্থ ভালবাসার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়," রাষ্ট্রপতি উল্লেখ করেন।
তিনি বলেন, করোনা মহামারির অভিঘাত ও বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী।
ফলে,বিশ্বব্যাপী  স্বল্প আয়ের মানুষ নানা প্রতিবন্ধকতার মাঝে জীবনযাপন করছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন।
তিনি আশা করেন যে, পবিত্র ঈদ-উল-আজহা সবার জন্য অনাবিল সুখ আর আনন্দ বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat